চট্রগ্রামে এলপি গ্যাস ও থাই ফুডকে জরিমানা

0

চট্রগ্রাম অফিস :: চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানা এলাকায় অভিযান চালিয়ে পরিমানে কম দেওয়ায় প্রিমিয়ার এলপি গ্যাসকে ১০ লাখ টাকা এবং পাঁচলাইশ থানার থাই ফুড প্রোডাক্টস লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-৭ এর ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাত সোয়া ৬ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত এবং দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত র‌্যাব-৭ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৭ এর নির্বাহী ম্যাজিস্ট্রট মো. সারওয়ার আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার কুমিরার মধ্য সোনাইছড়ি এলাকায় প্রিমিয়ার এলপি গ্যাস লিমিটেডকে গ্যাস সিলিন্ডারে পরিমাপে কম দেয়ার অপরাধে ভোক্তা অধিকার আইনের ৪৭/৪৮/৫৩ ধারায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও নগরীর পাঁচলাইশ থানা এলাকায় থাই ফুড প্রোডাক্টস লিমিটেডকে উচ্চমাত্রায় রাসায়নিক উপকরন, রং ও প্রিজারভেটিড ব্যবহার করে খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০১৩ এর ২৬ ধারা অনুসারে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযানে স্কোয়াড্রন লীডার এস জে ফাহিম এবং এএসপি মোঃ জালাল উদ্দিন আহম্মদ, প্রকৌশলী মাহমুদুল হাছান রানা ও বিএসটিআই সহযোগীতা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.