সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

0

চট্রগ্রাম অফিস :: চট্টগ্রাম-হাটহাজারী সড়কের বড়দিঘীর পাড়ে শনিবার হিউম্যান হোলার রাইডারের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে অপর এক মোটরসাইকেল আরোহী।

হাটহাজারী থানার উপপরিদর্শক মোহাম্মদ শাহনেওয়াজ জানিয়েছেন, “সকাল পৌনে এগারোটায় একটি মোটর সাইকেলকে শহরমূখী একটি রাইডার গাড়ী সামনে থেকে ধাক্কা দেয়, এত মোটর সাইকেলটির দুই আরোহী গুরুতর আহত হয়।”

“স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে নিয়ে আসে, উল্লেখ করেন তিনি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ূযা জানান, “আহত দুই মোটর সাইকেল আরোহীর একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন, অপর আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তার অবস্থাও গুরুতর।”

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.