চট্রগ্রাম অফিস :: চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানা এলাকা থেকে জাল ডলারসহ মো. সাহেদ (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার নিউ মার্কেট এলাকার একটি হোটেলের ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ১০০ ডলারের ১০০টি জালনোট উদ্ধার করে পুলিশ। গ্রেফতার হওয়া সাহেদ লক্ষীপুর জেলার রামগতি থানার চর টবগী গ্রামের মৃত মহিবুল্লার ছেলে।
মহানগর গোয়েন্দা পুলিশের এসআই সুজন কান্তি বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জাল ডলারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ১০ হাজার ইউএস ডলার মূল্যামানের জাল নোট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
