চবি চারুকলায় জেসমিনের পিএইচডি

0

চট্রগ্রাম অফিস :: ‘চট্টগ্রামের সামাজিক উৎসব ও ধর্মীয় অনুষ্ঠানের অলংকরণ শিল্পের প্রকৃতি’ বিষয়ে গবেষণার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউট থেকে প্রথম পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন জেসমিন আকতার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেটে সম্প্রতি তার পিএইচডি অনুমোদন করেছে। উপমহাদেশের লোকশিল্পকলা ও প্রত্নতাত্ত্বিক বিষয়ের প্রখ্যাত গবেষক ও চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক ড. শাহরিয়ার তালুকদারের তত্ত্বাবধায়নে তিনি এ গবেষণা করেন।

চবি চারুকলা বিভাগ থেকে বিএ অনার্স ও এমএ ডিগ্রিধারী জেসমিন আকতার বর্তমানে বেপজা স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক হিসেবে কমর্রত আছেন।

জেসমিন আকতার হাটাহাজারী উপজেলার পশ্চিম ধলই গ্রামের মরহুম ইঞ্জিনিয়ার এসএমএ বারী ও মরহুমা নিলুফার বারীর বড় মেয়ে। এক মেয়ে ও এক ছেলের জননী জেসমিন চ্যানেল নাইন’র চট্টগ্রামের ব্যুরো প্রধান এজাজ মাহমুদের স্ত্রী এবং দৈনিক সকালের খবরের বিশেষ প্রতিনিধি নাজিমুদ্দীন শ্যামলের ছোটবোন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.