নগরীর বিভিন্ন স্থানে ১৬টি বিলবোর্ড উচ্ছেদ

0

নিজস্ব প্রতিবেদক : ভ্রাম্যমাণ আদালতের বিলবোর্ড উচ্ছেদ অভিযান শুক্রবার রাতে আবার শুরু হয়েছে। মেয়র আ জ ম নাছির উদ্দীনের আহ্বানে সাড়া দিয়ে অনেকে নিজেদের উদ্যোগে নামিয়ে ফেলেছেন অবৈধ বিলবোর্ড।

রাত ১০টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন জানান, সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে ১৬টি অবৈধ বিলবোর্ড মালিকরা স্বতঃস্ফূর্তভাবে অপসারণ করেছেন। একই সঙ্গে বৃহস্পতিবারের মতো জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অবৈধ বিলবোর্ডের বিরুদ্ধে অভিযানও অব্যাহত রয়েছে।

রুহুল আমীন ছাড়াও অভিযানে নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামীন, আগ্রাবাদের সহকারী কমিশনার (ভূমি) হাসনাত মোরশেদ, চান্দগাঁওয়ের সহকারী কমিশনার (ভূমি) আফজাল হোসেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন জানান, চারটি স্পটে একযোগে অভিযান চলছে। একেকটি স্পটে পুলিশ, চসিকের কর্মকর্তা-কর্মচারী ও অপসারণ কাজে নিয়োজিত শ্রমিক মিলে অন্তত দেড় শতাধিক মানুষ কাজ করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.