স্পোর্টস, চট্রগ্রাম : বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ-১৯ দলের মধ্যে তিন ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। শনিবার জহুর আহমেদ চৌধুরী ষ্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৬ রানে হারায় বাংলাদেশ।
একদিনের ম্যাচের আগের দুটি ম্যাচ আগেই জিতে নিয়েছিল টাইগাররা। শেষ ম্যাচে ২১ রানে ৫ উইকেট এবং ১টি ক্যাচ নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন বাংলাদেশ দলের সঞ্জিত সাহা। আর রবি ম্যান অব দ্যা সিরিজ ও রবি বেস্ট বাংলাদেশী প্লেয়ার অব দ্যা সিরিজ হয়েছেন সাইফ হাসান। শেষ ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অনুর্ধ-১৯ দল।
নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে সাত উকেট হাারিয়ে ২৩৫ রান কওে তারা। এর মধ্যে সাইফ ১০৭ রান করেন আর শফিউল করেন ৬১ রান। ওয়েষ্ট ইন্ডিজ দলের বোলার জোসেফ ৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন আর ১০ রান দিয়ে ২ উইকেট তুলে নেন স্মিথ।
জবাবে ২৩৬ টার্গেটে ব্যাট করতে নেমে ৫ বল বাকি থাকতে সব কয়টি উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ-১৯ দল। ওয়েষ্ট ইন্ডিজের পক্ষে ব্যক্তিগত সব্বোর্চ ৫৭ রান করেন পোপি। আর কার্টি করেন ৪২ রান।
সিরিজ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ম্যান অব দ্যা ম্যাচ সঞ্জিত সাহাকে পুরস্কার তুলে দেন ডিআইজি (চট্টগ্রাম রেঞ্জ) মোহাম্মদ শফিকুল ইসলাম, ‘রবি’ সিরিজ সেরা বাংলাদেশী খেলোয়াড় সাইফ হাসানকে ৫০০ ডলারের চেক তুলে দেন রবি এজিয়াটা লি. এর ভাইস প্রেসিডেন্ট ইয়াসের নুর, ‘রবি’ ম্যান অব দ্যা সিরিজ সাইফ হাসানকে ৫০০ ডলারের চেক এবং ট্রফি এবং কোচ-ম্যানেজারকে সিরিজ চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বিসিবি সহ-সভাপতি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এসময় ম্যাচ রেফারি মুজিবুল হক মন্টু এবং বিসিবি ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল উপস্থিত ছিলেন।
