সার্ভারে ত্রুটি, কাস্টমসের কার্যক্রম ব্যাহত

0

নিজস্ব প্রতিবেদক : সার্ভার ত্রুটির কারণে দেশের সবচেয়ে বড় রাজস্ব আদায়কারি প্রতিষ্ঠান চট্টগ্রাম কাষ্টমস হাউজের শুল্কায়ন মারাত্মকভাবে বিঘ্ন ঘটছে। মঙ্গলবার সকাল থেকে এই সমস্যা দেখা দেওয়াতে আমদানি পণ্যের শুল্কায়নে সমস্যা দেখা দিলেও রপ্তানি পণ্যের শুল্কায়নে কোন সমস্যা নেই বলে জানিয়েছেন কাস্টমসের কর্মকর্তারা।

চট্টগ্রাম কাস্টমসের অতিরিক্ত কমিশনার আজিজুর রহমান জানিয়েছেন, “সকাল থেকে সার্ভার ধীরগতির কারণে স্বাভাবিক শুল্কায়ন করা যাচ্ছিলোনা, এটা জাতীয় রাজস্ব বোর্ডে’র সমস্যা।”

“আমরা এই মূহুর্তে মাত্র এক তৃতীয়াংশ আমদানি পণ্যের শুল্কায়ন করতে পারছি, উল্লেখ করেন তিনি।

আজিজুর রহমান আরো জানান, “জাতীয় রাজস্ব বোর্ডের সাথে যোগাযোগ করা হয়েছে, তারা দ্রুত সমস্যা নিরসনের চেষ্টা করছে,সহসা সমস্যা দূর না হলে আমরা ম্যানুয়ালি শুল্কায়ন শুরু করবো।”

চট্টগ্রাম কাস্টমস হাউজে দৈনিক আমদানি পণ্যের প্রায় আট’শ চালান শুল্কায়ন হয়ে থাকে। পাশাপাশি প্রায় দুই হাজার রপ্তানী পণ্যের চালানের শুল্কায়ন হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.