চট্রগ্রাম অফিস : চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত ও পরোয়ানাভুক্ত ৮৭ জন আসামিকে আটক করেছে পুলিশ। এছাড়া বিভিন্ন স্থান থেকে ইয়াবা, মদ ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারী) রাতভর অভিযানে তাদের আটক করা হয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল বলেন, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে নিয়মিত মামলার ১২ জন, গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৭৪ জন এবং পুলিশী আইনে একজনকে আটক করা হয়েছে।
এছাড়া ফটিকছড়ি, সাতকানিয়া ও জোরারগঞ্জ থানা এলাকা থেকে ২১ লিটার মদ, এক কেজি মারিজুয়ানা গাঁজা এবং ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
