চট্রগ্রামে স্বর্ণ ও টাকা উদ্ধারের ঘটনায় মামলা

0

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালী থানার রিয়াউদ্দিন বাজার বাহার মার্কেটে সিন্ধুক থেকে ২৫০ বার স্বর্ণের বার ও নগদ ৬০ লাখ টাকা উদ্ধারের ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে কোতোয়ালী থানায় নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই ) আফতাব হোসেন বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে অজ্ঞাত নামা কয়েক জনকে আসামী করে মামলা দায়ের করেন ।

নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশণার কুসুম দেওয়ান জানান, স্বর্ণ ও নগদ টাকা উদ্ধারের ঘটনায় (এসআই) আলতাব বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে কোতায়ালী থানায় আসামী হিসেবে একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা কয়েক জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে ।

মামলা এজেহারে আবু আহমেদ নামের রিয়াজউদ্দিন বাজারের এক ব্যবসায়ীকে আসামী করা হয়েছে, এই ব্যক্তির গোডাউনের সিন্ধুকে এসব স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে কোতয়ালী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই কামরুন নাহার জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.