চট্রগ্রাম : চট্টগ্রাম কলেজের ইসলামের ইতিহাস ভবনের সামনে পরপর দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।
এতে কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ আছে।
চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বলেন, কে বা কারা দুইটি ককটেল বিস্ফোরণ করেছে তা এখনো জানতে পারিনি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
তিন বছর ধরে ছাত্রশিবিরের দখলে থাকার পর গত বছরের ১৬ ডিসেম্বর ছাত্রলীগ-শিবির সংঘর্ষের মধ্য দিয়ে কলেজের নিয়ন্ত্রণ পায় ছাত্রলীগ। ছাত্রলীগের নিয়ন্ত্রণাধীন অবস্থায় বুধবার কলেজে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলো।
