‘খালেদা জিয়া রাষ্ট্রদ্রোহ মামলা মোকাবিলা করবেন’

0

সিটিনিউজবিডি: রাষ্ট্রদ্রোহ মামলা মোকাবিলা করার জন্য যা যা করা দরকার, বেগম খালেদা জিয়া তাই করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বারের সভাপতির কক্ষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

খন্দকার মাহবুব বলেন, খালেদা জিয়ার ওপর সমন আদালত দিয়েছেন। বিএনপির চেয়ারপারসন আদালতের এ সমনের বিষয়ে জ্ঞাত আছেন। তিনি সমন গ্রহণ করেননি, কিন্তু মামলা মোকাবিলা করবেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতের সমন দেওয়ার উদ্দেশ্য তার বিরুদ্ধে মামলা হয়েছে, তা অবগত করা। সমন যে ঝুলিয়ে জারি করা হয়েছে এ বিধান কি আছে? কেউ এটি গ্রহণ করতে না চাইলে আটকে দেওয়ার বিধান আছে।

খন্দকার মাহবুব হোসেন বলেন, বেগম খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনগতভাবে যা যা করা দরকার তা তিনি করবেন। তারাই (সরকার) এটি নিয়ে রাজনীতি করছে। এ মামলায় রাষ্ট্রদ্রোহের উপাদান নেই।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.