চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)তে আগামীকাল ৩১ জানুয়ারী অনুষ্ঠিত চতুর্থ সমাবর্তনে অংশগ্রহনকারীদের মধ্যে গাউন বিতরণ শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টা থেকে ব্যবসায় অনুষদ মিলনায়তনে এ গাউন সংগ্রহ করছেন সাবেক শিক্ষার্থীরা। ৩০ জানুয়ারীও শিক্ষার্থীরা গাউন সংগ্রহ করতে পারবেন।
এছাড়া সমাবর্তনের দিন কোনো রকম ঝামেলা ছাড়াই যেনো সকল অংশগ্রহনকারী গ্রাউন সংগ্রহ করতে পারে সেজন্য ৭৮ বুথ থেকে বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে।
তবে, এ গাউন সংগ্রহের জন্য সমাবর্তনে অংশগ্রহণকারীদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট থেকে একটি ফরম ডাউনলোড করতে হবে। তারপর ডাউনলোডকৃত ফরম পূরন করে একটি হার্ড কপি নিয়ে আসতে হবে। এ কপিটিতে একটি ইউনিক কোড দেয়া থাকবে যা দেখিয়ে গাউন সংগ্রহ করা যাবে।
সমাবর্তন কমিটির প্রদান ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কামরুল হুদা বলেন, সমাবর্তনে অংশগ্রহনে লক্ষ্যে গ্রাজুয়েটদের মাঝে গাউন বিতরণ শুক্রবার সকাল থেকেই ব্যবসায় অনুষদ মিলনায়তনে শুরু হয়েছে। চলবে শনিবার বিকেল পযর্ন্ত।
‘এর মধ্যে কেউ যদি আজ-কাল গাউন সংগ্রহ করতে না পারে সেক্ষেতে সমাবর্তনের দিন বিশ্ববিদ্যালয়ের স্থাপিত ৭৮ টি বুথ থেকে গাউন সংগ্রহ করতে পারবেন।’ বলে জানান তিনি।
চারুকলা বিভাগের সাবেক শিক্ষার্থী রাসেল কান্তি বর্মন জানান, সমার্বতনে অংগ্রহনের জন্য কোন প্রকার ঝামেলা ছাড়াই গাউন সংগ্রহ করেছি।
আগামীকাল (৩১ জানুয়ারি) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সভাপতিত্বে এবার সাত হাজার ১৪৬ জন শিক্ষার্থী চতুর্থ সমাবর্তনে অংশগ্রহনের জন্য নিবন্ধন করেছেন।
