কর্ণফুলী টানেলের কাজ শুরুর আশ্বাস প্রধানমন্ত্রীর

0

চট্রগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী নদীর নীচ দিয়ে টানেল দীর্ঘদিনের একটি দাবী। এই টানেলের স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণের কাজ শুরুর আশ্বাস দিয়েছেন চট্টগ্রামবাসীকে।

সেই সঙ্গে তিনি তুলে ধরেছেন এই টানেল নির্মাণের যৌক্তিকতা, মনে করিয়ে দিয়েছেন টানেল-আন্দোলনের নেপথ্য নায়কের কথা।
প্রধানমন্ত্রী বলেন, ‘কর্ণফুলীতে টানেল নির্মাণের জন্য আন্দোলন করেছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহিউদ্দীন চৌধুরী। তার এ আকাঙ্খা পূরণ হচ্ছে। কর্ণফুলী নদীতে টানেল নির্মাণ করতে যাচ্ছি আমরা।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই টানেল নির্মিত হলে চট্টগ্রাম শহর হয়ে উঠবে ‘ওয়ান সিটি- টু টাউন’ । এ নদীর দুই পাশ মিলেই চট্টগ্রাম শহর হবে। এতে শহর আরো সম্প্রসারিত হবে। ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সফরে নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্মিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধন ছাড়াও সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার (ইবিআরসি) এর নবম পূনর্মিলনী অনুষ্ঠান যোগদান, অক্সিজেন-কুয়াইশ সড়কের শেষ প্রান্তে কাপ্তাই রাস্তার মাথায় বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় বঙ্গবন্ধুর সবচেয়ে বড় ম্যুরাল উদ্বোধনসহ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ৬ টি প্রকল্পের উদ্বোধন – ভিত্তিপস্তর স্থাপন করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.