মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন চসিক মেয়র

0

জামাল জাহেদ, ঢাকা থেকে : কোন মানুষ যখন সাধারণের মাঝে থেকে মানুষের কল্পনার বাহিরে কোন অসাধারণ অবদান রাখে।মানুষের উপকারের মানসে নিজেকে ব্রত করে সুখ পেতে থাকে।কালের অক্ষরে সেই মানুষটির উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ সম্মানিত কোন পুরষ্কার দিয়ে তার কাজের মুল্যায়ন করা হয়।পৃথিবীর কোন কোন সঃস্থা।ঠিক ১২৭কোটি জনজনসংখ্যার দেশ ভারতের চোখ পড়েছে চট্রগ্রামের দিকে।এ যেনো পুরা বাংলাদেশের সম্মান।

তেমন একটি পুরষ্কার পেয়েছেন চট্রগ্রামের জনপ্রিয় সিংহপুরুষ মেয়র আজম নাছির।চট্টগ্রামের মেয়র আ জ ম নাসির উদ্দিনের পক্ষে মাদার তেরেসা অ্যাওয়ার্ড গ্রহণ করলেন চট্টগ্রাম সিটি করপোরশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সফর করায় মেয়র নাসির উদ্দিন কলকাতার এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তাই তার পক্ষে ওই সম্মাননা গ্রহণ করেন প্যানেল মেয়র। শনিবার সন্ধ্যায় কলকাতার ইষ্টার্ন জোন কালচারাল সেন্টারে সাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে প্যানেল মেয়রের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলাদেশে রাজনীতিতে অবদানের জন্য মেয়র নাসির উদ্দিনকে এই সম্মানায় ভূষিত করার সিদ্ধান্ত নেয় মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি।

বাংলাদেশ থেকে এবার আরো চারজনকে এদিন এই পুরস্কারে ভূষিত করা হয়। শিক্ষায় ড. গাজী মিজানুর রহমান, সমাজ সেবায় আজাদুল করিম আর্জু এবং সংস্কৃতিতে যুক্তরাজ্য প্রবাসী হিমাংশু গোস্বামীকেও এবার মাদার তেরিসা অ্যাওয়ার্ড দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আলতামাস কবির, পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন এবং কলকাতার আর্চ বিশপ থমাস ডি-সুজা।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিটির চেয়ারম্যান অন্থুনী অরুণ বিশ্বাস, বাংলাদেশ উপ দূতাবাসের কনস্যুলার মনছুর আহমেদ এবং সাংবাদিক তপন রায়। উল্লেখ্য, মাদার তেরেসার আদর্শকে প্রচার করার লক্ষ্যেই মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি ১৫ বছর ধরে মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়ে আসছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী দীপু মণিসহ বাংলাদেশের বেশ কয়েকজন বিশিষ্ঠ ব্যাক্তি ইতিমধ্যে এই সম্মানে ভূষিত হয়েছেন। সর্বশেষ ২০১৫ সালের মাদার তেরিসা অ্যাওয়ার্ড পান পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠি, অভিনেত্রী কোয়েল মল্লিক, ক্রীড়া ক্ষেত্রের জন্য প্রসূন ব্যানার্জি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.