চেরাগী পাহাড় মাজারের সৌন্দর্য বর্ধনের কাজ শুরু

0

চট্রগ্রাম : নগরীর ঐতিহাসিক চেরাগী পাহাড় মাজারের সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২১ নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন রোববার (৩১ জানুয়ারি) সকালে গাছের চারা রোপনের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন ।

এসময় উপস্থিত ছিলেন চসিকের নগর পরিকল্পনাবিদ রেজা সাঈদ, বিকাশ দাশ, মো: সৈয়দ শাফান আলী, অরুণ রুদ্র, মো: হেদায়েদ উল্লাহ, প্রদীপ দে, মো: শাহীন, মো: রহমত উল্লাহ প্রমুখ।

ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে শুরু হওয়া ‘সবুজে সাজবে চট্টগ্রাম’ কার্যক্রমের অংশ হিসেবে এ কাজ শুরু করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ঐতিহাসিক চেরাগী পাহাড় মাজারের সংস্কার এবং সৌন্দর্য বর্ধনের পাশাপাশি চট্টগ্রামের ঐতিহাসিক সকল স্থাপনাকে সবুজে সাজানো হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.