চট্টগ্রাম: নগরীর আগ্রাবাদ এলাকার সাউথল্যান্ড সেন্টার থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ আলী হোসেন নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা শাখার কর্মকর্তারা।
বুধবার সকাল সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯১, ১৯ (১) এর ৯ এর (ক) ধারায় একটি মামলা করা হয়েছে।
মামলার বাদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার কর্মকর্তা ইদ্রিস আলী বলেন, ‘আলী হোসেন একজন পাইকারি ইয়াবা ব্যবসায়ী। ইয়াবা বিক্রি করতে সাউথল্যান্ড সেন্টারে আসলে আমরা তাকে ধরে ফেলি।’
আলী হোসেন আনোয়ারা উপজেলার দুধকুমড়া এলাকার শফর মুল্লুকের ছেলে।
