চসিক কর্মকতা-কর্মচারিদের দুই ধাপে বেতন বৃদ্ধি

0

চট্রগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) অস্থায়ী কর্মকতা-কর্মচারিদের বেতন দুই ধাপে বৃদ্ধি করার সিদ্ধন্ত গ্রহন করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৫ম নির্বাচিত পরিষদের অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটির ৬ষ্ঠ সভায় রবিবার দুপুরে (৭ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

সভায় বাংলাদেশ সরকারের গেজেট অনুযায়ী সভায় ৮ম জাতীয় বেতন স্কেল কার্যকরি করা এবং সিটি কর্পোরেশনে অস্থায়ীভাবে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

প্রস্তাবে বলা হয়, দুই ধাপে অর্থাৎ জুলাই ২০১৫ এবং জুলাই ২০১৬ থেকে অস্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধি কার্যকর হবে। এছাড়া সভায় বিগত সভার কার্যবিবরণী অনুমোদন এবং নগর ভবন নির্মাণে ঋণ প্রস্তাব অনুমোদিন, রাজস্ব বিভাগের হোল্ডিং এবং পৌরকর মুল্যায়ন, নির্মিত দোকান বরাদ্ধ করন সংক্রান্ত প্রস্তাব সমূহ মূল্যায়ন করা হয়।

চসিক সম্মেলন কক্ষে কমিটির সভাপতি কাউন্সিলর শফিউল আলম এর সভাপতিত্বে এ সভায় চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে কমিটির সদস্য কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরন, কাউন্সিলর নাজমুল হক ডিউক, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী, ১ নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিসেস সৈয়দা কাশপিয়া নাহরিন দিশা, মিসেস ফারহানা পারভিন, মিসেস ফারহানা জাবেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, সদস্য সচিব ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব রশিদ আহমদ, প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, সদিচ্ছা ও মানসিক দৃঢ়তা থাকলে অসাধ্যও সাধন করা যায়। এ সময় সকলকে মানসিক দৃঢ়তা নিয়ে সততার সাথে স্ব স্ব দায়িত্ব যথাযথভাবে পালন করার আহবান জানান তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.