পটিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণের অভিযোগ

0

নিজস্ব প্রতিবেদক : পটিয়া পৌরসভার সুচক্রদন্ডী গ্রামে স্বপ্না(১৭) নামে এক প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

২১ জুন গত বছর ২০১৫ইং এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত আসামীরা হলেন ওই গ্রামের – পিয়াল দে(২০), ইমন দে (২০), জনি দে(২০), সুজন দে(২২), সজীব দে(২২), নয়ন দে (২২)।

মামলা হওয়ার ১মাস ৫দিন পরও কোন অপরাধী এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। ভিকটিম কিশোরী স্বপ্না সুচক্রদন্ডী গ্রামের তপন দে ও মঞ্জু দের মেয়ে।

এই ঘটানার বিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভিন পরিবারকে সহযোগীতার আশ্বাস দেন এবং এই ঘটনার ব্যাপারে যথাযত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

এই ঘটনায় কিশোরী স্বপ্নার পরিবার ১০ ফেব্রুয়ারী, বুধবার সকালে চট্র্রগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.