নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এসময় কিছুক্ষনের জন্য আশপাশের রাস্তার যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও শিক্ষার্থীদের মাঝে এখনো উত্তেজনা বিরাজ করছে।
চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বলেন, ‘প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে পুলিশের তাৎক্ষনিক পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। যতটুকু জেনেছি সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটে।’
