‘সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়য়ন্ত্র করছে পাকিস্তান’

0

চট্রগ্রাম : ঢাকার পাকিস্তানী দূতাবাস শেখ হাসিনাকে হত্যা ও সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়য়ন্ত্র করছে বলে অভিযোগ করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহাজান খান।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মতবিনিময় ও সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।

জাতীয় শ্রমিক লীগ এ সভার আয়োজন করে। সভায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন, জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক মোঃ আলা উদ্দিন মিয়া ও শ্রমিক নেতা আবু জাফর বক্তব্য রাখেন।

নৌ মন্ত্রী শাহাজান খান বলেন,দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাত করতে পাকিস্তান সরকার ও দুতাবাস নানা ভাবে ষড়য়ন্ত্র করছে।এর অংশ হিসেবে পাকিস্তান দূতাবাস নব্য কাশিম বাজার কুটিতে পরিণত হয়েছে। সেখানে বসে সব ষড়য়ন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.