সিটিভি’র অনুষ্ঠান নিয়ন্ত্রণ করবে কয়েকজন সংস্কৃতিকর্মী

0

নিজস্ব প্রতিবেদক : সম্মিলিত শিল্পী সমাজ বেতার ও টেলিভিশন চট্টগ্রাম এর উদ্যোগে ১১ ফেব্র“য়ারী বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর একটি রেষ্টুরেন্ট-এ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- চিত্রনায়ক পংকজ বৈদ্য সুজন, শিল্পী সংগীত পরিচালক আলমগীর আলাউদ্দিন, দীপেন চৌধুরী, ফরিদ বঙ্গবাসী, ফজলুল কবির চৌধুরী, দিদারুল ইসলাম, ফাহমিদা রহমান, সনজিত আচার্য্য, শিমুল শীল, কল্পনা লালা, গীতিকার আবছার উদ্দিন অলি, ওস্তাদ হাসান ইসমাইল, আঞ্জুমান আরা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলম আশরাফ, ইফতেখার সাদী, অনামিকা তালুকদার, বোরহান উদ্দিন চৌধুরী টিপু, শিরিন আক্তার, শংকর দে, মোহাম্মদ হোসেন, নির্মল বৈদ্য, গীতা আচার্য্য, মুসলিম আলী জনি, জেবুন্নেছা পপি, লুবনা হুমায়ুন সুমি, নাট্য পরিচালক মহসিন চৌধুরী।

বক্তারা বলেন, কয়েকজন সংস্কৃতিকর্মী বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান নিয়ন্ত্রণ করতে চায়। বিতর্কিত গুটি কয়েকজন শিল্পীর জন্য চট্টগ্রামের সমগ্র শিল্পী জিম্মি হয়ে থাকবে সেটা আমরা মেনে নিতে পারিনা। টেলিভিশন শিল্পীদের প্রতিভা বিকাশে উৎসাহিত করে। সেখানে বাধা সৃষ্টি কাম্য নয়। সরকারের সাফল্য ও ভাল পদক্ষেপ গুলোকে সিন্ডিকেট চক্র বাধাগ্রস্থ করে চলছে। বিগত দিনের মত নিয়ন্ত্রণ করতে পারছেনা বলে তারা অপপ্রচারে লিপ্ত রয়েছে। ছয় ঘন্টা স¤প্রচারে সকল বাধা দূরীকরণে শিল্পীরা আজ ঐক্যবদ্ধ।

গত তিন মাসে টেলিভিশনের যে পরিবর্তন, উন্নয়ন হয়েছে তা গত ঊনিশ বছরেও হয় নাই। এর পরিবর্তন সিন্ডিকেট চক্রের পছন্দ হচ্ছে না। তারা চায় কেন্দ্রটি খুড়িয়ে খুড়িয়ে চলুক, এতে তাদের লাভ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.