চট্রগ্রাম : নগরীর মোমিন রোডে পাইকারী ও খুচরা বিক্রয় কেন্দ্র টিউলিপ ফ্লাওয়ারের যাত্রা শুরু করল। এ উপলক্ষে ১১ ফেব্র“য়ারী বৃহস্পতিবার বিকাল ৫টায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন- শাহ্জাদা শাহ্ ছুফি সৈয়দ ইরাফানুর রহমান (মিজান) আল-হাচানী, আল মাইজভান্ডারী।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি এম.নাছের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, মোঃ জসিম উদ্দীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মোঃ আবদুল কাদের, গোলাপ, শহীদুল, মোজাম্মেল হক মিঠু, মফিজ, মোঃ জসিম, শাহ্জাহান, জুয়েল জানে আলম, মোঃ তালেব, মহিউদ্দীন, রিপন, সৈয়দ আশরাফ উল আলম, এ.বি.এম জি.এম কাদের, মাহবুবুল আলম, কামাল উদ্দীন মিটন প্রমুখ।
