হদিস মিলেনি সেই সাড়ে ৫০ লাখ টাকার

0

চট্রগ্রাম : রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার একদিন পরও হদিস মিলেনি পূবালী ব্যাংকের ৫০ লাখ ৫০ হাজার টাকার।বৃহস্পতিবার দুপুরের দিকে ব্যাংকটির সীতাকুন্ড শাখা থেকে চট্টগ্রাম শহরে আনার পথে মাইক্রোবাস থেকে উধাও হয়ে যায় এ টাকা।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্তি সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান শুক্রবার দুপুরে জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত ৫ জনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু অর্থের কোন হদিস পাওয়া যায় নি।

তিনি জানান, টাকা উদ্ধার করতে গ্রেফতার ৫ জনের ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হবে।

এদিকে টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় বৃহস্পতিবার রাতে পূবালী ব্যাংকের চট্টগ্রাম সিডিএ কর্পোরেট শাখার সহকারি মহাব্যবস্থাপক তৌফিকুর রহমান বাদি হয়ে ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, সিডিএ কর্পোরেট শাখার জুনিয়ার অফিসার (ক্যাশ) রাজিবুর রহমান(২৮), আর্ম গার্ড আশিকুর রহমান(২৬), তানজুর রহমান(২৫),মাজহারুল ইসলাম(২৯)ও গাড়ির চালক বিজয় কুমার দাশ(৪০)। মামলা দায়েরের পর পরই পুলিশ তাদের গ্রেফতার করে।

সীতাকুন্ড মডেল থানার সহকারি উপ-পরিদর্শক(এএসআই) ইমরান হোসেন জানান, পূবালী ব্যাংকের ৫০ লাখ ৫০ হাজার টাকা খোয়া যাওয়ার অভিযোগে বৃহস্পতিবার রাতে পূবালী ব্যাংক সিডিএ কর্পোরেট শাখার সহকারি মহা-ব্যবস্থাপক তৌফিকুর রহমান বাদি হয়ে ৫ জনকে আসামি করে দন্ডবিধির ৪০৬,৪১৭,৪১৮,৩৪ ধারায় মামলা দায়ের করেছেন ।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা বৃহস্পতিবার পূবালী ব্যাংকের আগ্রাবাদ কর্পোরেট অফিস থেকে ৫০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে একটি মাইক্রোবাসযোগে ব্যাংকের সীতাকুন্ড শাখায় যান। এরপর সীতাকুন্ড শাখা থেকে আরো ৮১ লাখ টাকা নিয়ে একই মাইক্রোবাসযোগে সিডিএ কর্পোরেট অফিসের উদ্দেশে রওনা দেন। কিছুক্ষণ পর তারা সীতাকুন্ড শাখায় ফিরে এসে জানান,পথিমধ্যে মাইক্রোবাস থেকে ৫০ লাখ ৫০ হাজার টাকা খোয়া গেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.