গাজরের লাড্ডু তৈরির রেসিপি

0

ফাতেমা, রান্নাঘর : যে কোন মজাদার লাড্ডু সাবাই খেতে পছন্দ করেন। বাচ্চাদের বায়না মেটাতেও লাড্ডুর ভূমিকা বলা বাহ্যল। আপনি যে লাড্ডু খেতে চান সেইটি স্বাস্থ্যকর। তাই নিজে বাসায় বসে তৈরি করতে পারেন স্বাস্থ্যকর গাজরের লাড্ডু। এটি অতিথি আপ্যায়নে মিষ্টান্ন হতে পারে। তাহলে বাসায় খুব সহজে গাজরের লাড্ডু বানানোর উপায় শিখে নিন।

যা যা দরখার : গাজর কুচি ২ কাপ, গুঁড়ো দুধ ১ কাপ, এলাচ ২টা, ঘি ৪ টেবিল চামচ, চিনি স্বাদমতো, কাজু বাদাম কুচি ১ আধা কাপ।

যেভাবে তৈরি করবেন : প্রথমে গাজর কুচি সেদ্ধ করে নিতে হবে। এবার বাকি সব উপকরণ মিশিয়ে ভালোভাবে রান্না করতে হবে। গাজরের মিশ্রণে থাকা পানি একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত মাঝারি আঁচে রান্না করতে থাকুন। মিশ্রণটি শুকিয়ে এলে নামিয়ে ঠাণ্ডা হতে দিন। বেশি ঠাণ্ডা হয়ে গেলে গাজরের মিশ্রণ শক্ত হয়ে যাবে এবং লাড্ডুর আকার দেয়া সম্ভব হবে না। হালকা গরম থাকা অবস্থায় দ্রুত হাতে লাড্ডু বানিয়ে নিতে হবে। খেতে সুস্বাদু করতে লাড্ডু বানিয়ে আবার গুঁড়ো দুধে গড়িয়ে নিন। সুন্দর কমলা রঙের লাড্ডু খেতেও অনেক মজার। অতিথি আপ্যায়ন বা নিজেদের খাওয়ার জন্য বেশ উপযোগী মিষ্টান্ন হতে পারে আপনার হাতে তৈরি গাজরের লাড্ডু।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.