আগ্নেয়াস্ত্রের মহড়া দেওয়ার সময় শিবির ক্যাডার আটক

0

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর চকবাজার পোস্ট অফিসের সামনে থেকে দেশিয় আগ্নেয়াস্ত্রের মহড়া দেওয়ার সময় শিবির ক্যাডার আবুল মনছুর ধরে পুলিশে সোপর্দ করেছে জনতা। শনিবার দিনগত রাত ২টার দিকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শিবির ক্যাডার মনছুর ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত ১৬ ডিসেম্বরে গ্রেফতার হয়েছিল। জামিনে বের হয়ে ফের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজ আহমেদ বলেন, অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করার সময় স্থানীয় জনতা মনছুরকে আটক করে পুলিশে সোপর্দ করে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলার রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.