নিজস্ব প্রতিবেদক : ভাষার জন্য স্বাধীনতা যুদ্ধ বিশ্বে বিরল একটি ইতিহাস। যাহা পৃথিবীর অন্য কোন দেশের ক্ষেত্রে ঘটেনি বল্লেই চলে । ১৯৪৭সালে ভারতবর্ষ বিভাজনের পর থেকেই বাংলার-বিহার ওড়িষ্যা কে নিয়ে চরম ষড়যন্ত্র লিপ্তহন একটি ধনিক-বণিক আর লুটেরা শ্রেণীর লর্ড ক্লাইভখ্যাত ইষ্ট-ইন্ডিয়া কোং। সেই যাত্রার লড়াই ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী (বাংলা-৮ই ফাল্গুন) মতান্তর দুপুর বেলায় শ্রমিক-ছাত্র জনতার দল পাক বাহিনীর জুলুম-নির্যাতন আর শিকল পরার ১৪৪ ধারা জারির বিরোদ্ধে অসম প্রতিরোধে গণ আন্দোলনে রূপলাভ করে ।তখনই ভাষার অধিকারের প্রত্যয়ে স্বাধিকার থেকে সংখ্যাগরিষ্টাতার ভিত্তিতে ভাষার স্বাধীণতা এবং সকল ক্ষেত্রে বৈষম্যের কবল থেকে (পশ্চিমা বাহিনী ) পাকদের মুক্ত থাকার জন্যই স্বস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্য্রমে ১৯৭১ সালে র্মাচ মাসে এদেশ স্বাধীন বাংলাদেশ হিসেবে নব জন্ম পায় ।আর সেই ভাষা আন্দোলনে রফিক,শফিক,জব্বার,বরকত সহ অনেক শতশত অকুতভয় যুবক সেদিন প্রান দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় অগ্রগণ্য ভুমিকা পালন করেছিলেন ।তাদের স্মৃতিকেই চির স্মরনীয় করতেই প্রতিবছর ২১ শে ফেব্রুয়ারী বাঙলী জাতি বিভিন্ন অনুষ্টানের মাধ্যমে দিন টিকে উদযাপন করে আসছে ।
আলোর পথে,যুব সাহিত্য ফোরামঃ৩৯নংওয়ার্ড দঃ হালিশহর(ইপিজেড) এলাকায় দিন ব্যাপি নানা কর্মসূচির মাধ্যমে পালন করে। ২১ শে ফেব্রুয়ারী রোরবার সকালে প্রভাত ফেরী, শহিদ বেদীতে শ্রদ্ধা নিবেদন,আলোচনা সভা-কবিতা ও ছড়া পাঠের আসর এবং মুক্তিযুদ্ধের গল্পবলা অুনষ্টান। অনুষ্টানের উদ্বোধন করেন প্রবীন সংগঠক মোঃ ইলিয়াছ, সম্মানিত অতিথি ছিলেন-এডঃ বরকত উল্লাহ, ডাঃ উদয়ন কান্তি মিত্র,মুক্তিযুদ্ধা সন্তান দেলোয়ার আমিন হারুন। আলোর পথে’র সম্পাদক-বাবুল হোসেন বাবলার সভাপতিত্বে সভায় কার্য্য নির্বাহী সদস্যগন উপস্থিত ছিলেন্ ।
জাতীয়পার্টি(জেপি-ইপিজেড) ২১ফেব্রুয়ারী রোরবার সকালে প্রভাত ফেরী, শহিদ বেদীতে শ্রদ্ধা নিবেদন,আলোচনা সভা নগর প্রচার সেক্রেটারী ও জেপি-ইপিজেড সাঃ সম্পাদক এডভোকেট বরকত উল্লাহের সভাপতিত্বে অনুষ্টানে সম্মানিত অতিথি জেপি নগর সদস্য সচিব ডাঃ মো বেলাল মৃধা,জেপি নেতা এস এম.জামাল উদ্দিন,মোঃ মনির হোসাইন, নাছির উদ্দিন মোল্লা,মহিলা নেত্রী-নাছিমা আক্তার,সোনিয়া আক্তার প্রমুখ ।
আঃলীগ-যুবলীগ-ছাত্রলীগঃমাতৃভাষা দিবসে ২১ফেব্রুয়ারী বন্দর-ইপিজেড থানা আঃলীগ,যুবলীগ,ছা ত্রলীগ,শ্রমিকলীগওমহিলা লীগের যৌথ উদ্যোগে প্রভাত ফেরী, শহিদ বেদীতে শ্রদ্ধা নিবেদন,আলোচনা সভা ও মুক্তিযুদ্ধাদের শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি দঃ হালিশহর উচ্চ বিদ্য্রালয় মাঠে ৩৯নং ওয়ার্ড আঃলীগ সাঃ সম্পাদক হাজী শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্টিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন- আঃলীগ (ইপিজেড থানা) আহবায়ক হাজী হারুনুর রশিদ, আবু তাহের, ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউলহক সুমন, জাবের হোসেন,রুশদী৩৯নং ওয়ার্ড যুবলীগ সাঃ সম্পাদক মোঃ সেলিম রেজা,মোঃ জামাল উদ্দিন,মোঃ ফরিদুল আলম (ফরিদ মেম্বার),মোঃ আইয়ুব, এম.এ .হাসান,রাসেল,ছাত্র লীগ নেতা জিয়াউল হক জিয়া,শাহদাৎ হোসেন বুলু,দিপু,নয়ন,মহিলা নেত্রী সাইজু, সালাউদ্দিন,শুভ,সাইফুল আমিন, মহিলা আঃলীগ নেত্রী শারমিন সুলতানা,কামরুনাহার বেবী প্রমুখ ।
হাফেজ আব্দুল হক শাহ স্কুলঃ মাতৃভাষা দিবসে বন্দর নিউমুরিং হাফেজ আব্দুল হক শাহ আইডিয়াল স্কুলের উদ্যোগে ২১ফেব্রুয়ারী সকাল থেকেই বার্ষিক ক্রাড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-আহম্মদীয়া সরকারী প্রাঃ বিদ্যাঃ এর সভাপতি হাজী মোঃ হারুনুর রশিদ হারন। অধ্যক্ষ এম.জামাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধণী সভাতে বিশেষ অতিথি মোঃ মহিউদ্দিন,কামাল উদ্দিন,সিদ্দিকুর রহমান,আব্দুস সালাম ওশিক্ষক সমুন দাশ গুপ্ত ।এর আগে সকালে প্রভাত ফেরী ও ডিসপ্লে প্রদর্শণ করা হয় ।
দঃ হালিশহর উচ্চ বিদ্যালয়ঃ ২১ ফেব্রুয়ারী রোরবার সকালে বন্দরটিলাস্থ দঃ হালিশহর উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী মাতৃভাষা দিবসের অনুষ্টান মালা স্কুল মাঠে প্রধান শিক্ষক তাহের আহম্মদের সভাপতিত্বে অনুষ্টিত হয় । এতে প্রভাত ফেরী, শহিদ বেদীতে শ্রদ্ধা নিবেদন,আলোচনা সভা-কবিতা ও ছড়া পাঠের আসর এবং মুক্তিযুদ্ধের গল্পবলা –পুরস্কার বিতরন ॥অভিভাবক,শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন ।
এছাড়া পতেঙ্গায় ৪০,৪১নং ওয়ার্ড আঃলীগ,যুবলীগ,ছা ত্রলীগ,শ্রমিকলীগওমহিলা লীগের যৌথ উদ্যোগে মাতৃভাষা দিবসের কর্মসূচি পালন করে।বিএনপি,যুবদল,ছাত্রদল,শ্রমিক দল ,জাসাসও অঙ্গ সংগঠন নিজ নিজ উদ্যোগে ভাষা দিবসের কর্মসূচি পালন করে।এসব অনুষ্টানে নেতৃৃবন্দরা সভাতে বলেন, ভাষার চেতনাবোধে ভবিষ্যৎ প্রজন্ম কে জাগ্রত করতে হবে এবং সঠিক নিয়মে বাংলা চর্চার প্রতি জ্ঞান দান করতে হবে ।
