ভিন্ন স্বাদের কলিজা ফ্রাই

0

জেসমিন আক্তার : কলিজা খেতে পছন্দ করেন না এমন মানুষ কম আছে। কলিজা দিয়ে প্রস্তুত করা রান্না হয় খুব সুস্বাদু। কলিজা খেতে যেমন সুস্বাদু, গুণগত মানের দিক দিয়েএর অবস্থান কমনা । বিশেষ করে যাদের শরীরে রক্ত কম তাদেরকে নিয়মিত কলিজা খাওয়ার উপদেশ দেয়া হয় কারণ কলিজাতে আছে প্রচুর পরিমাণে আয়রন। তাই আসুন দেখে নিই কলিজা দিয়ে ভিন্নধর্মী একটি সহজ রেসিপি। কম সময়ে কলিজা ফ্রাই রান্না করার সহজ উপায়।

উপকরণ:
খাসী বা গরুর কলিজা ১/২ কেজি, গোলমরিচ বাটা ১/২ চা চামচ, হলুদ গুড়া ১/২ চা চামচ,আদা বাটা ১/২ চা চামচ,লবণ ১/২ চা চামচ,রসুন বাটা ১/২ চা চামচ,তেল ১/৪ কাপ ভাজার জন্য,সিরকা ১ চা চামচ

প্রস্তুত প্রণালী:
কলিজা ১ সে.মি পুরু স্লাইস করে কেটে ধুয়ে নিন। ভালভাবে ধুয়ে সব মশলা মসলা মাখিয়ে ১ ঘন্টা মেরিনেট করুন।কড়াইয়ে তেল নিয়ে ভালো করে গরম করে নিন।তেল গরম হলে কলিজা দিয়ে দিন। অল্প আঁচে ভালো করে ভাজতে থাকুন। মসলার পানি শুকিয়ে তেলের উপর উঠলে নামিয়ে ফেলুন। গরম ভাত, পরটা, নান রুটি, পোলাউ কিংবা খিচুড়ির সাথে সালাদ দিয়ে পরিবেশন করুন মজাদার কলিজা ফ্রাই।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.