মাতৃভাষা দিবস উপলক্ষে গীতিকবি সংসদের আলোচনা সভা

0

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ গীতিকবি সংসদ চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে আলোচনা সভা ২১ ফেব্রুয়ারী রবিবার দুপুর ১২ টায় মোমিন রোডস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গীতিকার এস.এম খুরশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

য্গ্মু সম্পাদক ফারুক হাসানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গীতিকার লিয়াকত হোসেন খোকন, ডা: খোদেজা খুরশিদা অপরাজিতা, এস. আনিস আহমেদ বাচ্চু, দীলিপ ভারতী, আবছার উদ্দিন অলি, ইসমাইল মানিক, মোঃ এয়াকবু সৈয়দ, মোঃ ওবায়দুল্লাহ, ডা: শফি সুমন, লেখক জামশেদ উদ্দিন, ইকবাল ভূঁইয়া, শিল্পী এহসানুল করিম, নিশান শুভ্র, আহসান হাবিবুল আলম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, প্রাণের বর্ণমালায় একুশের চেতনায় ছড়িয়ে দিতে হবে বিশ্বময়। বাংলা ভাষার বিকৃত ব্যবহার প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। পরিবার থেকেই বাংলা ভাষা শুদ্ধ ব্যবহার চর্চা করতে হবে। এর আগে ভোরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন গীতিকবি সংসদ এর নেতৃবৃন্দ। সভা শেষে একুশের গান শিরোনামে সংগীত পরিবেশন করেন, এপার-ওপার জনপ্রিয় সংগীত শিল্পী ও সুরকার নিশান শুভ্র, এহাসানুল করিম, শিরিন আক্তার, আহসান হাবিবুল আলম ও দীলিপ ভারতী।
……………জেএম/ সিটিনিউজবিডি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.