নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল এসোসিয়েশন (বিডিএমএ)চট্টগ্রাম জেলা শাখার নির্বাচনে ডা. ইউনুছ আকতার চৌধুরী ডা. তপন কান্তি নন্দী ডা. মিহির বরণ বড়ুয়া মনোনিত প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ট ভোটে পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে ।
সম্প্রতি নগরীর প্রবর্ত্তক স্কুল এন্ড কলেজে সকাল ১০ টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৩ টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয় । নির্বাচনে ২৭৪ ভোটারের মধ্যে ২২৬ জন ভোটার ভোট দেন । ৫ সদস্য বিশিষ্ঠ নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ডা. চিত্ত রঞ্জন নাথ, নির্বাচন কমিশনার ডা. হিমাংসু বিমল শীল, ডা. রুহুল কাদের,ডা. ধীমান মজুমদার, ডা. এইচ এম বাবর ।
নির্বাচনে কেন্দ্রীয় পর্যবেক্ষক ছিলেন বিডিএমএ’র কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব ডা. আবুল মনছুর চৌধুরী,সহ সভাপতি ডা. নুরুল আমিন,সহ সাংগঠনিক সম্পাদক ডা. মো. আলম,অর্থ সম্পাদক ডা. আবুল কাশেম,সহ সাংগঠনিক সম্পাদক ডা. আকতারুজ্জমান ,কুমিল্লার বিশেষ প্রতিনিধি ডা. মো. আবুল কালাম আজাদ,ময়মনসিংহের বিশেষ প্রতিনিধি ডা. মো. ফারুক,কক্সবাজারের ডা. প্রনব, জেলা পর্যবেক্ষক ছিলেন ডা. বিপ্লব বড়ুয়া, ডা. হুমায়ুন কবির । নির্বাচনে ডা. ইউনুছ -ডা. তপন- ডা. মিহির ও ডা. নিজাম- ডা. শ্যামল- ডা. সুলতান পরিষদ নামে দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করে ।
গোপন ব্যালেটে নির্বাচনে সভাপতি পদে ডা. ইউনুছ আকতার চৌধুরী , সিনিয়র সহ সভাপতি পদে ডা. মুকুল রায়,সহ সভাপতি ডা. আবুল কাশেম,ডা. মো. মহিউদ্দিন , ডা. মো. হোসেন খন্দকার,সাধারণ সম্পাদক পদে ডা. তপন কুমার নন্দী, সহ সাধারণ সম্পাদক ডা. মিহির বরণ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক ডা. জসিম উদ্দিন,সহ সাংগঠনিক সম্পাদক ডা. জুয়েল সরকার, অর্থ সম্পাদক ডা. লক্ষী নারায়ন চৌধুরী, সমাজ কল্যান ও ক্রীড়া সম্পাদক ডা. রাম প্রসাদ মল্লিক, সাহিত্য ও সাংষ্কৃতিক সম্পাদক ডা. আবদুস জব্বার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. এস এম মেজবাহ উদ্দিন, দপ্তর সম্পাদক ডা. সঞ্জয় শিকদার, মহিলা বিষয়ক সম্পাদক ডা. সাথী রানী দেব সিকদার,তথ্য গবেষনা সম্পাদক ডা. মিজনুর রহমান, কার্যকরী সদস্য ডা. মোহাম্মদ ফারুক, ডা.রশিদ আহমদ, ডা.হেলাল হোসেন চৌধুরী,ডা. বিমল কান্তি ধর, ডা. তৌফিকুর রহমান । নির্বাচন সুষ্ঠ সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশন, জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ,সকল ভোটারকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন নবনির্বাচিত নেতৃবৃন্দ ।
……………জিএস/ সিটিনিউজবিডি
