‘শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দায়িত্ববোধ জাগ্রত হয়’

0

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শহীদ মিনার চেতনা’র প্রতীক, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ জাগ্রত হয়।

২১ ফেব্রুয়ারি ২০১৬ খ্রি. রবিবার সকালে নগরীর খাজা রোডস্থ এম এম সি উচ্চ বিদ্যালয় আয়োজিত অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরন সভা ও শহীদ মিানার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র ভাষনে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, যারা শহীদ মিনারের রিরোধী তাদের মধ্যে দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা ও দেশের প্রতি মমত্ববোধ নেই। তিনি বলেন, পাকিস্তান নামক রাষ্ট্রটির কর্ণধার মোহাম্মদ আলী জিন্নাহ কার্জন হলের এক সমাবেশে উর্দূকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষনা করার সাথে সাথে তৎকালিন ছাত্র নেতা শেখ মুজিবুর রহমানই প্রথম প্রতিবাদ করেন। ১৯৫২ সনের ভাষা আন্দোলনের পথ ধরেই বাংলাদেশের স্বাধীনতা। জনাব আ জ ম নাছির উদ্দীন বলেন, জাতীয় পরিচয়, জাতির অস্তিত্বকে যারা অস্বীকার করে, বিদেশী ভাব ধারা দ্বারা অনুপ্রানিত হয়, তাদের মধ্যে দেশপ্রেম নেই, দায়িত্ববোধ নেই। তিনি শিক্ষার্থীদের ১৯৫২ সন ও ১৯৭১ সনের চেতনা ধারন করে সামনে পথ চলতে পরামর্শ দেন।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি শওকত ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক চৌধুরী। অনুষ্ঠানে স্কুল প্রতিষ্ঠাতার সন্তান সলিমুল্লাহ চৌধুরী, কাউন্সিলর মোহাম্মদ আজম, কাউন্সিলর মো. মো. আশরাফুল আলম, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ ইসা, এডভোকেট আইউব খান সহ স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মেয়র আ জ ম নাছির উদ্দীন ফলক উম্মেচন করে এবং শহীদ বেদীতে ফুল দিয়ে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন। উল্লেখ্য যে, অত্র কলেজ তহবিল থেকে প্রায় ৬০ হাজার টাকা ব্যয়ে শহীদ মিনারটি নির্মিত হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.