২৫ ফেব্রুয়ারি থেকে ডিজিটাল উদ্ভাবনী মেলা

0

নিজস্ব প্রতিবেদক : চলতি মাসের ২৫-২৭ ফেব্রুয়ারি পর্যন্ত নগরীর এম এ আজিজ আউটার স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা । মঙ্গলবার দুপুর ১টায় তিন দিনব্যাপী এই মেলার লোগো উন্মোচন করেছেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারের ডিজিটাল কার্যক্রমকে আরও বেগবান করতে এ মেলার আয়োজন করা হচ্ছে। মেলার মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষ ডিজিটাল কার্যক্রম সম্পর্কে আরও জানতে পারবে।তিনি বলেন, ‘প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সকলক্ষেত্রে কাজের স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জণগণের দোরগোড়ায় সরকারি সেবাপ্রদানে গৃহীত পদক্ষেপসমূহ মেলার মাধ্যমে জনগণের কাছে তুলে ধরা হবে। পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের বিভিন্ন ই-সেবা সম্পর্কে জনসাধারণকে অবহিত করা হবে মেলার মাধ্যমে।’

২৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২টায় মেলার উদ্বোধন করা হবে বলে জানা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম। জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেবেন বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন।

মেলার শেষ দিন ২৭ ফেব্রুয়ারি (শনিবার) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হবে ‘রূপকল্প-২০২১ : আমাদের অগ্রযাত্রা’ শীর্ষক সেমিনার। বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।
………………জেএম/ সিটিনিউজবিডি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.