চট্টগ্রামের হাটহাজারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে পুড়েছে ৪ বসতঘর

চট্টগ্রাম: হাটহাজারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আগুনে পুড়েছে চার বসতঘর।  বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার গড়দুয়ারা জোড়াপুকুর পাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশন অফিসার  মো. শাহীদুর রহমান জানান, গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে চারজন মালিকের চারটি সেমিপাকা বসতঘর পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের হাটহাজারী স্টেশনের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় সোয়া দুইঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.