চট্টগ্রাম : মিরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়ন থেকে আবুল কাশেম (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ১০ টার দিকে ইউনিয়নের হাদিনগর গ্রামের একটি আমগাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আবুল কাশেম হাদিনগর গ্রামের বাসিন্দা।
মিরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ‘রোববার সকালে নিজ বাড়ির পুকুর পাড়ের গাছে আবুল কাশেমের ঝুলন্ত লাশ দেখে স্থানীয় চেয়ারম্যান আমাদের খবর দেন। খবর পেয়ে পুলিশ সকাল ১০ টার দিকে লাশ উদ্ধার করে। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।’

Comments are closed.