সৌদিআরবে বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা দিবস পালন

মোরশেদ রানা : সৌদিআরবে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয় সৌদিআরব রিয়াদের বাংলাদেশ দূতাবাসে।অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করে রাষ্ট্রদূত গোলাম মসীহর সভাপতিত্বে এবং দূতাবাসের এইচওসি মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুস্টানের কার্যক্রম শুরু করা হয় । পরে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বানী পাঠ করে শুনানো হয়। অনুষ্টানের শেষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারন, মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করেন জনাব,মহিউদ্দিন।এর আগে দূতাবাসের কর্মকর্তা, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিপুল সংখ্যক প্রবাসীর উপস্হিতিতে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাষ্ট্রদূত গোলাম মসীহ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ আলী নুর, আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেলিম ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি গোলাম মহীউদ্দিন, ডা. আরিফুর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ডা. কে এম মাসুদুর রহমান, আওয়ামী পরিষদের সাধারন সম্পাদক এম আর মাহবুব,সেচ্ছাসেবক লীগ সভাপতি ইউছুপ খান সহ আরো অনেকে।বক্তারা জামাত শিবিরের নানান চক্রান্ত থেকে দেশকে রক্ষা করতে এবং বাংলাদেশকে আরো এগিয়ে নিতে সৌদি প্রবাসী সহ সবার প্রতি  জননেত্রী শেখ হাছিনার হাতকে শক্তি সালি করার আহবান জানান।অনুষ্টানের শেষে উপস্থিত সবার জন্য খাবারের আয়জন করা হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.