ঠাণ্ডা ঠাণ্ডা আনারসের শরবত

জেসমিন, রান্নাঘর : প্রচন্ড গরমে শরবতের প্রতি কার না টান থাকে। তাও আবার ঠাণ্ডা ঠাণ্ডা শরবত হয়, তবে তো কথায় থাকে না। শরবতের ক্ষেত্রে অনেকে অনেক রকম খেতে পছন্দ করেন। এই সব কিছুর মধ্যে আমার আনারসের শরবতই খুব ভালো লাগে । এর স্বাদ আর গন্ধের সংমিশ্রণে সে এক মাতোয়ারা অবস্থা। পরখ করে দেখুন না, হয়তো আপনিও তার প্রথম শ্রেণির ভক্ত হয়ে যাবেন। তাই আসুন ঝটপট শিখে নেয়া যাক আনারসের শরবত বানানোর রেসিপি।

যা যা লাগবে আপনার :

আনারস ২০০ গ্রাম, বিট লবণ সামান্য, চিনি ১ স্বাদমতো, বরফ কুচি, পুদিনা পাতা।

যেভাবে করবেন :

আনারস ছিলে টুকরো করে নিতে হবে। এবার আনারস টুকরো, বিট লবণ, চিনি, পুদিনা পাতা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। ইচ্ছা করলে সামান্য পানিও দিতে পারেন। ব্লেন্ড করা হলে শরবতটি ছেকে শুধু রস ২০ মিনিট ফ্রিজে রেখে দিতে হবে। এরপর ফ্রিজ থেকে বের করে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার ঠাণ্ডা ঠাণ্ডা আনারসের শরবত।

এ বিভাগের আরও খবর

Comments are closed.