নিউইয়র্কে হিলারি ও ট্রাম্প জয়ী

আন্তর্জাতিক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন এগিয়ে রয়েছেন ।আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাইয়ে নিউইয়র্ক অঙ্গরাজ্যে অনুষ্ঠিত বাছাইপর্বের ভোটে ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন।

বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক বাছাইপর্বের প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ ও জন কাসিচকে হারিয়ে দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে নিউইয়র্কের ব্রুকলিনে জন্ম নেওয়া ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সকে হারিয়ে জয় পেয়েছেন হিলারি।

গতকাল মঙ্গলবার নিউইয়র্ক অঙ্গরাজ্যে গুরুত্বপূর্ণ ওই বাছাইপর্বের ভোট নেওয়া হয়। এই জয়ের মধ্য দিয়ে হিলারি ও ট্রাম্প তাদের নিজ নিজ দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী পদে মনোনয়ন লাভের ক্ষেত্রে আরও এগিয়ে গেলেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.