সৈয়দ শিবলী ছাদেক কফিল : চন্দনাইশের বরমাস্থ রাউলীবাগ বায়তুল আমান এবতেদায়ি মাদরাসার অভিবাবক সমাবেশ গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বার্ষিক শ্রেণি কার্যক্রম, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ২৩/০৪/২০১৬ইং অনুষ্ঠিত হয়।
মাদরাসা ব্যবস্থাপনা কমিটি (এমএমসি) এর সদস্য ও বরমা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব আবদুস সবুর সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসা ব্যবস্থাপনা কমিটি (এমএমসি) এর সভাপতি শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ আবদুল খালেক সওদাগর।
স্বাগত ভাষণ দেন মাদরাসা কমিটির সম্পাদক ও লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মোঃ নুরুল আবছার চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, শিক্ষানুরাগী আবু তাহের সওদাগর, বিশিষ্ট সমাজ সেবক মো: বাবুল আলী ও হাজী নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার শিক্ষক মাওলানা কামরুদ্দীন ও তছলিমা আকতার।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা কামরুদ্দীন। সভায় বক্তারা বলেন, মানসম্মত শিক্ষাই জাতিকে এগিয়ে নিয়ে যাবে। এলক্ষ্যে আধুনিক ও দ্বীনি শিক্ষার জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রাউলীবাগ বায়তুল আমান এবতেদায়ি মাদরাসা প্রতিষ্ঠা করা হয়েছে। আলোকিত জাতি ও মানব সম্পদ তৈরি করতে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Comments are closed.