মোরশেদ রানা , সৌদি ব্যুারো : রাজা আব্দুল্লাহর মৃত্যুর আগে নারীদের অধিকারের বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হলেও সৌদি রাজপরিবারের উপযুবরাজ মোহাম্মাদ বিন সালমান আল সউদ বলেছেন, সৌদি সম্প্রদায় নারীদের গাড়ি চালানোর বিষয়ে এখনো একমত নয়। গাড়ি চালানোর ক্ষেত্রে নারীদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে সৌদি আরব এখনো প্রস্তুত নয়।
রাজা আব্দুল্লাহর মৃত্যুর পর দেশটির সিংহাসনে ব্যাপক ক্ষমতা বিস্তারকারী ৩০ বছর বয়সী এই যুবরাজ বলেন, এ বিষয়টি ইসলামের সঙ্গে সম্পর্কিত নয় তবে সাংস্কৃতিক মূল্যবোধের বিষয়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সৌদি যুবরাজ বলেন, নারীদের গাড়ি চালানো ধর্মীয় ইস্যু নয়, এটি এমন একটি বিষয় যা সম্প্রদায়ের সঙ্গে জড়িত যা গ্রহণ করতেও পারছে না অথবা প্রত্যাখ্যানও করতে পারছে না।
বর্তমান রাজার অত্যন্ত পছন্দের তালিকায় রয়েছে তার ছেলে ও প্রতিরক্ষামন্ত্রী। এই যুবরাজের পুরো মনযোগ একক ক্ষমতার অধিকারী হওয়া। কিছুদিন আগে জার্মানির গোয়েন্দা সংস্থার প্রকাশ করা এ বিষয়ে বেশকিছু নথি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু করে। তবে সুন্নি মুসলিম অধ্যুষিত দেশটিতে নারীদের অধিকার বৃদ্ধিতে যুবরাজ সালমানের সমর্থন রয়েছে।
এর আগে এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি ইসলামে নারীদের অধিকার রয়েছে, যা এখন তারা পাচ্ছে’। এছাড়া সৌদি আরবে কর্মক্ষেত্রে নারীদের উপস্থিতি কেন কম এধরনের এক প্রশ্নে যুবরাজ বলেন, পরিবর্তন হতে কিছু সময়ের প্রয়োজন আছে। সুত্র – দ্য ইন্ডিপেনডেন্ট

Comments are closed.