শাহরুখ নামে আইনি নোটিশ

বিনোদন : ফ্যান’ মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই বলিউড সুপারস্টার শাহরুখ খানের অভিনয় সমালোচকদের নজর কেড়েছিল। আর ভক্তদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। কিন্তু এবার তার নামেই আইনি নোটিস এলো! কে পাঠালো তার নামে আইনি নোটিস? জানা গেছে, ‘ফ্যান’ ছবিতে একটা দৃশ্যে দেখা গিয়েছিল, ভক্ত গৌরব আরিয়ান খান্নার সঙ্গে একটি মিষ্টির প্যাকেট হাতে নিয়ে দেখা করতে যাচ্ছে। এখানেই হয়েছে যত গোলমাল।

মিষ্টির প্যাকেটের ওপর দিল্লির মিষ্টির দোকানের নাম ‘ঘণ্টেওয়ালা’ লেখা ছিল। দোকানের মালিক সুশান্ত জৈনের এখানেই আপত্তি হয়েছে। তার অনুমতি না নিয়েই কীভাবে তার দোকানের নাম ছবিতে ব্যবহার করা হল। অনুমতি ছাড়াই দোকানের নাম ছবিতে ব্যবহার করার অভিযোগে শাহরুখ খান, প্রযোজকের নামে আইনি নোটিস পাঠায়।

জানা গেছে, ‘ঘণ্টেওয়ালা সুইটস’-এর মালিক চান যে, ছবি থেকে ওই দৃশ্যটি মুছে দেওয়া হোক। কারণ, এতে নাকি ওই মিষ্টির দোকানের বহু বছরের ঐতিহ্যে আঘাত লাগছে। তাছাড়া, পরিচালক-প্রযোজকেরাও অনুমতি ছাড়া কারও নাম ব্যবহার করতে পারেন না। সূত্র: জিনিউজ

এ বিভাগের আরও খবর

Comments are closed.