কাঁচা আমের জুস

জেসমিন, রান্নাঘর : আম পছন্দ করেনা এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব। কেউ পছন্দ করে পাকা আবার কেউ পছন্দ করে কাঁচা। যখন আপনি বাহির থেকে আসার পর ক্লান্ত হয়েযান সেই সময় যদি আপনি এক গ্লাস কাচাঁ আমের জুস পান করেন, তাহলে আপনি হয়ে উঠবেন সজীব।

তাই আর দেরি না করে শিখে নেওয়া যাক, কাঁচা আমের জুস কিভাবে তৈরি করতে হয়।

আপনার উপকরণ: কাঁচা আম ৪টি, পানি ৮ কাপ, সিরাপ বা চিনি প্রয়োজন মতো, বিট লবণ ১ চা-চামচ, সরিষাগুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচবাটা আধা চা-চামচ, পুদিনা পাতা বাটা ১ টেবিল-চামচ, লবণ আধা চা-চামচ বা পরিমাণ মতো।

প্রস্তুত প্রণালি: আমের খোসা ছাড়িয়ে সেদ্ধ করে ছেনে নিয়ে আঁটি ফেলে দিতে হবে। সব উপকরণ একসঙ্গে পরিমাণ মত করে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে বরফকুচি দিয়ে পরিবেশন করতে হবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.