পটিয়া প্রতিনিধি : আইন শিক্ষার গুনগত মানের উন্নয়ন, সম্প্রসারন ও ছাত্রছাত্রীদেরকে আইন পেশায় উৎসাহিত করার লক্ষে নগরীর বাইরে দক্ষিন চট্টগ্রামের পটিয়ায় চলিত সালে একটি পূর্নাঙ্গ আইন কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধিভূক্ত এই কলেজে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে এলএলবি ১ম পর্বে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদেরকে ২৬ মে’র মধ্যে জাতীয় বিশ্ববিদ্যলয়ের ত্তয়েব সাইটের মাধ্যমে প্রাথমিক আবেদন ফরমে প্রদর্শিত তথ্যছকে স্নাতক পর্যায়ে পরীক্ষার যাবতীয় তথ্য পূরন করে আবেদন করতে হবে।
আবেদনের প্রিন্ট আউট কপির নির্ধারিত স্থানে স্বাক্ষর প্রদান করে আবেদন ফরমের সঙ্গে প্রার্থীর স্নাতক পর্যায়ের পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজি: কার্ডের সত্যায়িত কপি ও অনলাইন ভর্তির আবেদন ফি বাবদ ৩০০ টাকা আগামী ২৭ মে ২০১৬ তারিখের মধ্যে কলেজ অফিসে জমা দিতে হবে।
মেধা তালিকার ভিত্তিতে যথাসময়ে জাতীয় বিশ্ব বিদ্যালয়ের ত্তয়েব সাইটে ফলাফল প্রকাশ করা হবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে পটিয়া আইন কলেজ অফিস, এ, এস, রাহাত আলী উচ্চ বিদ্যালয়, পটিয়া, চট্টগ্রাম ঠিকানায় যোগাযোগ করার জন্য ছাত্রছাত্রীদেরকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

Comments are closed.