সালমানের কাছেই ফিরছেন ক্যাটরিনা

বিনোদন : ২০১২ সালে কবির খান পরিচালিত ‘এক থা টাইগার’ ছবিতে দেখা গিয়েছিলো সালমান ও ক্যাটরিনা কাইফকে। অবশেষে দীর্ঘ সময়ের বিরতির পর আবার জুটিবদ্ধ হচ্ছেন তারা। রাজকুমার সান্তোশির রোমান্টিক, অ্যাকশন-কমেডি ঘরনার ছবিতে দেখা যাবে তাদের। এতে প্রধাণ চরিত্রে অভিনয় করবেন ক্যাট। তার বিপরীতে থাকবেন প্রাক্তন প্রেমিক সালমান খ‍ান। ছবিটি প্রযোজনা করবেন সালমানের বোন আলভিরা।

নতুন ছবির সম্পর্কে ক্যাটরিনার একটি ঘনিষ্ঠসূত্র বলেন, রোমান্টিক ঘরানার এই ছবিটির চুক্তিবদ্ধ হওয়ার সময় ক্যাট এই ব্যাপারটি জেনেই প্রস্তুত হচ্ছেন যে, এতে তার বিপরীতে সালমান খান রয়েছেন। ভালোবাসার গল্প নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। তবে এর নাম এখনও চূড়ান্ত হয়নি। এদিকে, পরিচালক সন্তোশির সঙ্গে দীর্ঘ সময় পর কাজ করবেন বলিউড সুপারস্টার সালমান খান। ১৯৯৪ সালের ক্ল্যাসিক ছবি ‘আন্দাজ আপনা আপনা’তে তারা একে অপরের সঙ্গে কাজ করেছিলেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.