চট্টগ্রাম : আগামিকাল শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে দুইদিনব্যাপী বিশ্ব পরিবেশ দিবস আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা ২০১৬। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)’র আয়োজনের ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহযোগিতায় নগরীর সাউথ এশিয়ান কলেজ ক্যাম্পাসে সকাল ৯টা থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় দেশের স্বনামধন্য বিতর্ক সংগঠনগুলো থেকে ১৮টি টিম অংশগ্রহণ করছে। শনিবার (২৮ মে) বিকাল ৪টায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে ফাইনাল বিতর্ক।
এ বিভাগের আরও খবর

Comments are closed.