সৌদিতে কৃষকদের ঋণ মকুবের ঘোষনা

মোরশেদ রানা : সৌদিআরবের খরাপ্রবন অঞ্চলের কৃষকদের কৃষি উন্নয়ন ফান্ড হতে নেয়া ঋণ মকুবের ঘোষনা দিয়েছেন দুই পবিত্র মসজিদের খাদেম ও সৌদি বাদশা সালমান বিন আল সৌদ।

সম্প্রতি বিভিন্ন খরাপ্রবন অঞ্চলের চাষাবাদ খরার মাধম্যে কিভাবে ক্ষতি হচ্ছে তার বিস্তারিত গবেষণার উপর ভিত্তি করে একটি কমিটি বাদশার কাছে এক প্রতিবেদন দেয়ার ফলে বাদশার নজরে আসলে এই ঋন মকুবের ঘোষনা দেন।

এক বার্তায় কৃষি উন্নয়ন ফান্ড এর পরিচালক আল-ফালদি সৌদি প্রেস এজেঞ্ছির মাধ্যমে বাদশা সালমান এবং প্রিন্স মুহাম্মদ কে কৃষি উন্নয়নের জন্য তাদের ধারাবাহিক সমর্থন এর জন্য বিশেষ ধন্যবাদ জানান । ওই ফান্ড এর ব্যবস্থাপনা পরিচালক আল-সহলি জানান এই ঋণ মকুবের দারা প্রায় ৩৮৭৭৪ জন কৃষক উপকৃত হবেন। এবং আগামিতে কৃষি খাতে আরো উন্নততর হবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.