জেসমিন, রান্নাঘর : রোজার ইফতারিতে জিলাপি থাকা চাই-ই। ইফতারির সাথে আপনি যদি জিলাপি মিক্স করেন, তখন খাবারের স্বাদটা অন্যরকম হয়ে যায়। কিন্তু এই স্বাদটা নেবার জন্য অনেক সমস্যায় পড়তে হয়। বাহিরের খাবার কতটা সুস্বাদু? তাই আপনি চাইলে ঘরের বসে এর স্বাদটা গ্রহণ করতে পারেন।
যা দরখার : ময়দা ১ কাপ, বেসন ১ চা চামচ, গরম পানি পরিমাণমতো, তেল এক টেবিল চামচ, ইস্ট ১ চা চামচ, এলাচ গুড়া ১ চা চামচ, দই ১ টেবিল চামচ, খাবার উপযোগী রঙ সামান্য।সিরার জন্য যা লাগবে : চিনি দেড় কাপ, পানি ১ কাপ, এলাচ গুড়া সামান্য, লেবুর রস ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন : একটি বড় পাত্রে ময়দা, এলাচ গুড়া, বেসন, রঙ মেশাতে হবে। হালকা গরম পানিতে ইস্ট গুলিয়ে ময়দার মিশ্রণে দিয়ে দিন। এবার ময়দার মিশ্রণে তেল, দই ও তিনকাপ পরিমাণ পানি দিয়ে মাখতে হবে। মিশ্রণটি ঘন আর মোলায়েম করতে বার বার নাড়তে থাকুন। খেয়াল রাখতে হবে যাতে মিশ্রণটি খুব পাতলাও না হয় আবার খুব ঘনও না হয়। এবার মিশ্রণের পাত্রটি ভালো করে মুখ ঢেকে কিছুটা গরম জায়গায় রেখে দিন। এভাবে ৩০ মিনিট অপেক্ষা করে জিলাপি তৈরি করতে পারবেন। অপর একটি পাত্রে চিনি ও পানি জ্বাল দিতে হবে ১৫ মিনিট। এবার চুলার তাপমাত্রা কমিয়ে এলাচ গুড়ো ও লেবুর রস দিন। পরিষ্কার মোটা পলিথিনের ব্যাগে অথবা মোটা পুরু কাপড়ে জিলাপির মিশ্রণ নিয়ে নিন। তারপর জিলাপির আকারে মিশ্রণ দিয়ে গরম তেলে ভেজে নিতে হবে। জিলাপির দুইপাশ ভালোমত ভেজে সিরায় ডুবিয়ে তুলে আনতে হবে। হয়ে গেল মজাদার মচমচে জিলাপি।
এবার আপনার ইফতারির সাথে গরম গরম পরিবেশন করুন জিলাপি।

Comments are closed.