জিব্রাইলের (আ:) সঙ্গে সাক্ষাতের দাবী ইমামের

মোরশেদ রানা : ফেরেশতা জিব্রাইলসহ (আ.) এক দল ফেরেশতার সাথে সাক্ষাৎ এবং নামাজ পড়েছেন বলে দাবি করেছেন সৌদি আরবের এক ইমাম। আছির প্রদেশের খামিশ মুশায়াইদ শহরের প্রধান ইমাম আহমেদ আল হাওয়াশি এমন দাবি করেছেন।

ইমামের দাবি, রমজানে জিব্রাইল(আ:)এবং আর কয়েকজন ফেরেশতা মসজিদে তার ইমামমিতে তারাবি নামাজ আদায় করেছেন। ইমাম আরো বলেছেন, নামাজ শেষে তিনি ফেরেশতাদের আসসালামু আলাইকুম বলে সম্ভাষণ জানান এবং হাতের সাথে করমর্দন করেন।

এই খবরের সত্যতা যাছাইয়ের জন্য আছির আছির প্রদেশের আমির প্রিন্স ফয়সাল বিন খালিদ জ্যেষ্ঠ আলেমদের নিয়ে একটি কমিটি করে ইমামের বিষয়ে তদন্ত করার নির্দেশ দেন।

ইমাম আল হাওয়াশি জোর দিয়ে বলেছেন, ফেরেশতাদের সাথে সাক্ষাতের বিষয়টি সঠিক আছে। তার সাথে জিব্রাইল(আ:)ও আরো কয়েকজন ফেরেশতার সাক্ষাৎ হয়েছে, তিনি তাদের সাথে মুসাফাহা করেছেন। এবং ইসলামের ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ অনুমতি আছে বলে তার দাবী।

এ বিভাগের আরও খবর

Comments are closed.