এম ওয়াহিদুজ্জামান চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

0

চন্দনাইশ প্রতিনিধি :  চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম ওয়াহিদুজ্জামান চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে মৃত্যুবার্ষিকী উপলক্ষে পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়া পশ্চিম জামে মসজিদে বাদে আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. তৌহিদুল আলম, দক্ষিণ জেলা যুবলীগের সহ-সাংস্কৃতিক সম্পাদক বেলাল হোসেন মিঠু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এএসএম মুছা তসলিম, মুরিদুল আলম মুরাদ, পৌরসভা যুবলীগের সভাপতি এম সিরাজুল ইসলাম চৌধুরী, মরহুমের ছেলে ছালেহ নুর জামান চৌধুরী তানভীর, যুবলীগ নেতা টিটু বড়ুয়া, আজিজুর রহমান আরজু, মাঈনুদ্দীন, লোকমান হোসেন চৌধুরী, ফোরক আহমদ, শেখ হেলাল উদ্দিন, মো. হোসেন, আনছারুল হক, কৃষ্ণ চক্রবর্তী, লোকমান হাকিম, জাবেদ হোসেন চৌধুরী টিপু, জামশেদ মো. গাউস রিকন, মোজাম্মেল হোসেন চৌধুরী, খাইরুল জামান সোহেল, কামাল উদ্দিন হেলাল, আহমদ হোসেন খান, জাহাঙ্গীর আলম প্রমুখ। মাহফিলে মুনাজাত পরিচালনা করেন কুতুবদিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা শেখ ফরিদ। পরে নেতৃবৃন্দ মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন।

এদিকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও নানা কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল খতমে কোরআন, মিলাদ মাহফিল, কবরে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক কায়সার উদ্দীন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, সাখাওয়াত হোসেন শিবলী, হেলাল উদ্দীন চৌধুরী, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী, আ’লীগ নেতা আবুল কাশেম বাবলু, ফরিদুল ইসলাম চৌধুরী, বেলাল হোসেন মিটু, তৌহিদুল আলম, সালেহ নুর জামান চৌধুরী তানভীর, এএসএম মুছা তছলিম, মুরিদুল আলম মুরাদ, সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.