মোরশেদ রানা : সৌদিতে অবস্থানরত হাজীদের হজ পালনের সময় অসুস্থ হলে তাদেরকে দ্রুত সেবা দানের লক্ষে সৌদি রেড ক্রিসেন্ট অথরিটি (SRCA) ৮ টি হেলিকপ্টার চালু করার সিদ্ধান্ত নিয়েছে ।
(SRCA) এর চেয়ারম্যান মোহাম্মেদ আব্দুল্লাহ আল কাসিম এক বিবৃতিতে জানান, হাজীদের এ্যাম্বুলেন্সের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেয়ার লক্ষে মক্কা এবং মদিনায় সৌদি কতৃপক্ষ প্রায় ২৪৫৯ জন কর্মী মোতায়েন করে রেখেছে।
তিনি জানান, বিভিন্ন পবিত্র জায়গাগুলো এবং যে পথে হাজীদের যাতায়াত করে তার নিকটে প্রায় ১১৩ টি এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে এই সেবার জন্য।
এছাড়া ও হাজীদের সেবা দেওয়ার জন্য ৭০০ জন সৌদি যুবক ২৪ ঘন্টা কাজ করছেন।
