চান্দগাঁওয়ে ইয়াবাসহ আটক ১

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় মোহনা কমিউনিটি সেন্টারের সামনে থেকে মো. সোহেল নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশ। এসময় তার শরীর তল্লাশী করে তিন হাজার পিস ইয়াবা টেবলেট উদ্ধার করে পুলিশ।

আটক মাদক ব্যবসায়ি সোহেল কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা গ্রামের মো.অলিউল্লাহর ছেলে।
সোমবার গভীর রাতে গোপন তথ্যে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
চান্দগাঁও থানার ওসি আবু মোহাম্মদ শাহজাহান কবির জানান, তাদের কাছে আগে থেকেই খবর ছিল সোহেল নামে এক মাদক ব্যবসায়ি টেকনাফ থেকে বেশ কিছু ইয়াবা চালান নিয়ে চট্টগ্রাম রেল ষ্টেশনে যাচ্ছে। সে খবরে অভিযান চালায় পুলিশ।
শেষে চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় মোহনা কমিউনিটি সেন্টারের সামনে একটি টুকটুকিতে পাওয়া যায় সোহেলকে। পরে তার বহনকারী টুকটুকিতে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া না গেলেও তার শরীরে তল্লাশী চালিয়ে তিন হাজার পিস ইয়াবা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে ইয়াবার বহন করে আসার কথা স্বীকার করেন।
সোহেলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ওসি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.