চন্দনাইশে গ্রেফতার আতংকে এলাকা পুরুষশূন্য

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : চন্দনাইশ পৌরসভার দক্ষিণ জোয়ারা বড়পাড়া এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনায় মিন্টু তালুকদার বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩৫/৪০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। সে মামলার সূত্র ধরে পুলিশ ৪ জনকে আটক করেছে। গ্রেফতার আতংকে এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে।

জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর দুপুরে পৌরসভার দক্ষিণ জোয়ারা বড়পাড়া এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছে মহিলাসহ ৯ জন। এ সময় সন্ত্রাসীরা ১০টির অধিক ঘরবাড়ী ভাংচুর করে এবং লুটপাট চালায়। গত ১৯ সেপ্টেম্বর স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করেন এবং মামলা নেয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন।

ফলে ক্ষতিগ্রস্থদের পক্ষে মিন্টু তালুকদার বাদী হয়ে মিজানুর রহমানকে প্রধান আসামী করে গত ১৯ সেপ্টেম্বর রাতে মামলা দায়ের করে। সে মামলার সূত্র ধরে পুলিশ গতকাল ২০ সেপ্টেম্বর চৌধুরী পাড়া থেকে ৪ জনকে আটক করে।

আটককৃতরা হলো- আবুল হোসেনের ছেলে মো. কামাল (৩২), মৃত দুলা মিয়ার ছেলে ওসমান গণি (৬০), রুহুল আমিনের ছেলে যথাক্রমে রুবেল হোসেন (২৮), জাহিদুল ইসলাম (২০)। আটককৃতদের গতকাল ২০ সেপ্টেম্বর আদালতে প্রেরণ করা হয়। বর্তমানে গ্রেফতারকৃত আতংকে চৌধুরী পাড়া এলাকা অনেকটা পুরুষ শূন্য হয়ে পড়েছে।

এ ব্যাপারে অফিসার ইনচার্জ শেখ নেয়ামত উল্লাহ বলেছেন, শুক্রবারের ঘটনায় মামলা নেয়া হয়েছে। ইতিমধ্যে ৪ জনকে আটক করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.